উত্তরদিনাজপুর

দুইদিন ব্যপী ২৭তম জেলা বিদ্যালয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জে

সুন্দর ব্যবস্থার মধ্য দিয়ে মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে শুরু হল দুইদিন ব্যপী ২৭ তম জেলা বিদ্যালয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা। শহরের পার্ব্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় এদিন সকালে বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় ক্রীড়া প্রতিযোগীতা। অমল আচার্য, জেলা শাসকের মতো বিশিষ্ট জনেদের অনুপস্থিতিতে এদিনের সূচনা অনুষ্ঠান কিছুটা জৌলুস হীন হলেও সুষ্ঠ ব্যবস্থাপনায় তা পুষিয়ে যায়। অতিরিক্ত জেলাশাসক লাকপা নরবু শেরপার সভাপতিত্বে জেলা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগীতার সূচনা মঞ্চে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) রবীন্দ্র নাথ মন্ডল, জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক প্রবীর গুহ সহ সভাপতি প্রিয়তোষ মূখার্জী, সংস্থার প্রাক্তান সভাপতি অসীম ঘোষ, কালিয়াগঞ্জের বিডিও মহম্মদ জাকারিয়া, পৌরপতি কার্তিক পাল, পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য,আয়োজক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন কুমার সাহা সহ আরো বিশিষ্ট ব্যক্তিক্ত। ২৭তম জেলা বিদ্যালয় বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার সূচনায় পতাকা উত্তোলন ও মশাল প্রজ্বলনের পাশাপাশি শক্তির বার্তা দিয়ে সাদা পায়রা আকাশে ওরানো হয়। দুই মহকুমার মোট ১০টি জোনের অধিনে ২৮৫ জন ছাত্র-ছাত্রী অংশ নিয়েছে এই প্রতিযগীতায়। ২ দিনের এই জেলা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৭৮টি ইভেন্ড আছে। এদিনের অয়ানুষ্ঠানিক ভাবে প্রতিযোগীতার সূচনা করে বলেন খেলা ধূলার প্রসারে এই প্রতিযোগীতার বিরাট ভূমিকা,কারন বিদ্যালয় পর্যায় থেকে ভালো এ্যাথলিট তৈরি হয়। যারা পরবর্তীতে রাজ্য ও জাতীয় পর্যায়ে যায়। প্রতিভা কাজ লাগিয়ে অন্তজাতিক খ্যাতি অর্জন করে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/O-Babi-xfNc